নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শিক্ষা   মর্গ্যান গার্লস স্কুলের চলমান বিভিন্ন বিষয়ে ডিসি অফিসে বিশেষ সভা
সভা / মর্গ্যান গার্লস স্কুলের চলমান বিভিন্ন বিষয়ে ডিসি অফিসে বিশেষ সভা
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের চলমান বিভিন্ন ঘটনার বিষয়ে শিক্ষক, রাজনীতিবিদ ও সাংবাদিকদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার (২ই জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ‎

এসময় জাহিদুল ইসলাম মিয়া বলেন, শিক্ষকরা আমাদের আগামী প্রজন্মকে দাঁড় করাবে, তাদের মধ্যে আমরা কোনো বিভাজন চাইনা। আমরা চাই সঠিক সমাধান করে মর্গ্যান স্কুলের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে। আমরা লক্ষ্য করেছি সম্মানিত শিক্ষক যারা আছেন, তাদের মধ্যে একটা দলাদলি এবং ভেদাভেদ রয়েছে। তিনি আরও বলেন, শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তারা ঠিকমতো উপস্থিত হয়না, তাই তাদের জন্য একটি ডিভাইস লাগিয়ে দেয়া হবে। এছাড়াও সকল মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিএক্টিভ করতে হবে বলে এসময় সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

আমরা আজ যে সিদ্ধান্ত নিচ্ছি তা যদি আপনারা না মেনে নেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। ‎শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করার পরই আপনি শিক্ষক পরিচয় পেয়েছেন সুতরাং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন না। এ বিষয়ে আমাদের একটা মনিটরিং কমিটি গঠন করা হবে। ‎বিশেষ এসভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুুল জব্বার, আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি সহ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ এর শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ‎#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...