নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   শিক্ষা   মর্গ্যান স্কুলের ৬ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি 
কর্মসূচী / মর্গ্যান স্কুলের ৬ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি 
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৬ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী।

রোববার (২২ জুন) বিকাল সাড়ে ৪টায় স্কুলের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মানববন্ধন শেষে মিছিল সহকারে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরত রেবেকা। তিনি বলেন, “আমরা শিক্ষক সমাজ। আমরা শিক্ষার্থীদের শিক্ষা দিতে জানি, শাসন দিতে জানি, কিন্তু কারও গায়ে হাত তুলি না। অথচ ম্যাজিস্ট্রেটের পক্ষে কিছু শিক্ষক—সোহান, জোবায়ের, শাহজালাল, আরিফা ও মনিরা সহকর্মী শিক্ষক আজাদকে বারান্দায় নিয়ে গিয়ে ধাক্কা দেয় এবং শিক্ষার্থীদের গায়ে পর্যন্ত হাত তোলে। প্রশাসনের পক্ষ থেকে এমন আচরণ পেলে আমরা যাব কোথায়?”তিনি আরও বলেন, “আমরা চাই, ছয় শিক্ষকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা হোক এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।” মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এর আগেও কিছু শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেয়া হয়েছে, যার সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে পদত্যাগকারী সাবেক সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার–এর পুনর্বহালের চেষ্টা বন্ধের আহ্বান জানান তারা। আন্দোলনকারীরা দাবি করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অমানবিক আচরণকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। মিথ্যা মামলা দিয়ে নির্দোষ শিক্ষকদের হয়রানি করা যাবে না। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...