নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   উন্নয়ন কাজে ২০ লাখ চাঁদা দাবি, দেয়াল ভাঙচুর , মালামাল লুট 
উন্নয়ন কাজে ২০ লাখ চাঁদা দাবি, দেয়াল ভাঙচুর , মালামাল লুট 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ  প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় চাঁদাবাজরা একটি কোম্পানির উন্নয়ন কাজে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে উন্নয়ন কাজ বন্ধ করে দেয় এবং পাকা দেয়াল ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় । রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেয়ারিয়া এলাকায় ঘটে এ ঘটনা।অভিযোগকারী সোহাগ মিয়া জানান, তিনি ফর্টিজ গ্রুপের উন্নয়ন কাজের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।‌ বাগবের ও কেয়ারিয়া মৌজায় প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে জমি ক্রয় করে বালু ভরাট করে ভোগদখলে রয়েছে কোম্পানিটি । বাগবের ও কেয়ারিয়া এলাকার চাঁদাবাজ শফিকুল ইসলাম শফিক, আশিক, জাহাঙ্গীর, রিপন, রিফাত, খাইরুলসহ ৮/১০ জন কোম্পানির উন্নয়ন কাজের জন্য ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিলে উন্নয়ন কাজ বন্ধ করে দেন।
রোববার রাতে উল্লেখিত চাঁদাবাজরা কোম্পানিতে প্রবেশ করে বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। ‌
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিতে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, চাঁদাবাজির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...