নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বেপরোয় লাইসেন্সবিহীন নসিমন | দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারি নেই
বেপরোয় লাইসেন্সবিহীন নসিমন | দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারি নেই
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
মো: সহিদুল ইসলাম শিপু – বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে প্রশাসনের নজরদারি না থাকায় সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে ইট বালু সিমেন্ট রটসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি নসিমন টমটম ও মাহিন্দ্র। লাইসেন্সবিহীন এই গাড়ি গুলোর চালকদের কারোই নেই ড্রাইভিং লাইসেন্স।
তারা পরিবহন নিয়মবিধি না মেনে প্রধান সরক গুলোতে বেপরোয়াভাবে যানবাহন চালানোর ফলে প্রতিনিয়তই ঘটছে সরক দূর্ঘটনা যে দূর্ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যুর খবরও পাওয়া যায়। এ পরিবহনের চালকেরা বেশি অয়ের আকাক্সক্ষায় দ্রæত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে থাকেন। পরিবহন চালকদের জন্য ট্রাফিক নিয়ম থাকলেও মানছেনা না এসব চালকরা। এদের অধিকাংশ চালকদের বয়স অল্প যারা এ গাড়ি চালানোর মত ক্ষমতা রাখেনা। বন্দর বিভিন্ন এলাকায় গুরে দেখা যায়, রুপালি আবাসিক এলাকায় বন্দর ঘাট, বন্দর স্কুল ঘাট, ইসপাহানি ঘাট, নবীগঞ্জ, লক্ষনখোলা, চৌরাপাড়া, সোনাচড়া, ধামগড় ইউনিয়ন, মদনপুর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন, বন্দর ইউনিয়ন, কলাগাছিয়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে চলছে এসব লাইসেন্সবিহীন যানবাহন। এ ছাড়াও প্রতিটি ইট ভাটার মাটি টানার জন্য ব্যবহার হচ্ছে এ গাড়ি।
বিশেষ করে ইট বালু সিমেন্ট ও রট ব্যাবসায়ীদের এ গাড়িগুলোর জন্য সড়ক এখন অনিরাপদ।
এব্যাপারে একাধিক ব্যক্তি বলেন, বেপরোয়া এসব গাড়ির কারণে সড়কে চলাচল অসাধ্য হয়ে উঠছে। এসব যানবাহন পরিবেশও নষ্ট করছে বিধায় পরিবেশগত ঝুঁকিও বারছে। এসব লাইসেন্সবিহীন যানবাহন একটি শক্তিশালী মহল নিয়ন্ত্রন করছে বলে তাদের কিছু বলা যায় না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই প্রশাসন যেন এই ব্যাপারে আইনের কঠোর প্রয়োগ করে এবং পরিবেশগত ঝুঁকি যেন প্রশাসন বিবেচনা করে।
এব্যাপারে বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা বলেন, অচিরেই মোবাইল কোর্র্ট চালিয়ে লাইসেন্সবিহীন এসকল গাড়ি আমরা বন্ধ করে দিবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...