নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সাংবাদিক প্রাণনাশে আসামীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
সাংবাদিক প্রাণনাশে আসামীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সোহেল কিরণকে হত্যার চেষ্টাকীদের গ্রেফতারের দাবীতে উত্তাল হয়ে উঠছে রূপগঞ্জ। ক্ষোভে ফুঁসে উঠছে রূপগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসামী গ্রেফতারে বিক্ষুব্ধ জনতা আগামী ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসামী গ্রেফতার না হলে ঢাকা-সিলেট, এশিয়ান বাইবাস, রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করার আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার দুপুরে এশিয়ান বাইপাস সড়কের কাঞ্চন মায়ার বাড়ি স্ট্যান্ডের সামনে মানববন্ধন কর্মসূচীতে এ ঘোষণা দেওয়া হয়। এসময় বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে, আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে কলি বাহিনীর প্রধান কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ অজ্ঞাত ৭/৮ জনকে প্রধান আসামী করে বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে গত ১০ এপ্রিল কলি বাহিনীর সন্ত্রাসীরা বেসরকারী টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি।

রূপগঞ্জে অসংখ্য বাহিনী গড়ে উঠেছে। এসব বাহিনীকে উৎখাত করার জন্য পুলিশের সজাগ দৃষ্টি কামনা করেছেন বক্তারা। তা-না হলে রূপগঞ্জের সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়বে। কলি বাহিনী গত এক বছরে কাঞ্চন পৌরসভায় অর্ধশতাধিক ঘটনা ঘটিয়েছে। বক্তারা বলেন, এ বাহিনীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বড় ধরণের কর্মসূচী দিয়ে রূপগঞ্জ অচল করে দেওয়া হবে। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট লায়ন আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের চীফ রিপোর্টার মঞ্জুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সকল পেশার মানুষ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...