নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী স্ত্রী গ্রেফতার
চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী স্ত্রী গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
আড়াইহাজার প্রতিবেকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত দম্পতি সায়েম ও বিথীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে থানার এস আই নূর ই আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে মামলার এজাহার ভুক্ত উক্ত আসামীদ্বয়কে সোনারগাঁয়ের একটি এলাকা থেকে গ্রেফতার করেন।
ঘটনার বিবরণে জানা যায় যে, উপজেলার খাগকান্দাইউনিয়নের নয়নাবাদ গ্রামের বৃদ্ধ কামাল হোসেন (৬০) এবং তার চাচাতো ভাই সায়েমের (৪০) পরিবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত দ্ব›দ্ব ছিল। ২ এপ্রিল দুপুরে কামালের শিশু কন্যা তন্নি (৯) এর একটি দুষ্টুমীর বিষয়কে কেন্দ্র করে কামাল এবং সায়েমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর পর কামাল মসজিদে নামাজ পড়তে যায় এবং মসজিদ থেকে বাড়ীতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। এর পর তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার রিপোর্টের মাধ্যমে কামালকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনেরা লাশ বাড়ীতে নিয়ে যাওয়ার পর সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। এ বিষয়ে নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় সায়েম ও বিথীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। রোববার রাতে গোপনে তাদের অবস্থান সম্পর্কে অবগত হয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নূর ই আলম সিদ্দিকী জানান, মামলা দায়েরের পর থেকে আসামীদ্বয় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে সোমবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...