নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন | গ্যাস ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন | গ্যাস ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজাম উদ্দিন  আহমেদ – রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জে রহিমা ইস্পাত কমপ্লেক্স লিমিটেড কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৫ মে শুক্রবার বিকালে কারখানা পরিদর্শনে গিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সাল হক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। একই সাথে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানায় বিদ্যুত ও গ্যাস সংযোগ বন্ধ থাকার নির্দেশ প্রদান করেন।

যতদিন নিরাপদ মনে না হবে ততদিন বন্ধ থাকবে এবং বিস্ফোরন ও শ্রমিক নিহতের ঘটনায় কারখানাটির বিরুদ্ধে মামলা হবে বলেও তিনি জানান। ভূলতা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে আহবায়ক, কাঞ্চন ফায়ার সার্ভিসের অফিসার রফিকুল ইসলামকে সদস্য সচিব ও নারায়নগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২ এর ইঞ্জিনিয়ার আলতাফ হোসেনকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে বৃহস্পতিবার রহিমা ইস্পাত কমপ্লেক্স লিমিটেড কারখানায় চুল্লি বিস্ফোরণের ঘটনায় ৭ জন দগ্ধ হয়। এদের মধ্যে ৪ জন শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে চিকিৎসারত অবস্থায় মৃতে্যু বরন করে। বাকি ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানান শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক সার্জন এসএস আইয়ুব হোসেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...