নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ভুয়া ডাক্তার আটক এক বছর কারাদন্ড, ৫০ হাজার জরিমানা
ভুয়া ডাক্তার আটক এক বছর কারাদন্ড, ৫০ হাজার জরিমানা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনএসআই এর দেয়া তথ্যে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করা হয়েছে। সোমবার (২৯ মে) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের ধন্দিবাজারের এক ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভুয়া ডাক্তার মোহাম্মদ জানে আলম নয়নকে আটক করে। ভুয়া ডিগ্রী ব্যবহার ও জনসাধারণের সাথে প্রতারনা ও জালিয়াতির দায়ে মোহাম্মদ জানে আলম (৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইব্রাহিম। নয়ন উপজেলার জামপুর ইউনিয়নের কদমতলী গ্রামের নুরুল আমিনের ছেলে।

এলাকাবাসী জানায়, নয়ন জেলার বন্দর থানায় তার চাচার ফার্মেসীতে দীর্ঘদিন কাজ করার পর সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের কদমতলী গ্রামে এসে নিজেই আম্বিয়া মেডিকেল হল নামে একটি ফার্মেসী খুলে সেখানে নিয়মিত রোগী দেখতেন। তিনি নিজেকে রোগীদের কাছে এমবিবিএসসহ বিভিন্ন ডিগ্রীপ্রাপ্ত মা ও শিশু বিষেশজ্ঞ চিকিৎসক পরিচয় দিতেন। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইব্রাহিম জানান, দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস সহ বিভিন্ন ভুয়া ডিগ্রী ও ভারত থেকে ট্রেনিং করা এমন তথ্য ব্যবহার করে জনসাধারণের সাথে প্রতারনা করে আসছিল মোহাম্মদ জানে আলম নয়ন। সে বিভিন্ন ডাক্তারী ডিগ্রী ব্যবহার করে ভিজিটিং কার্ড ছাপিয়ে রোগীদের কাছে বড় ডাক্তার পরিচয় দিতেন।

ভ্রাম্যমাণ আদালতের কাছে সে নিজের দোষ স্বীকার করেছে। ভুয়া ডিগ্রী ব্যবহার করে প্রতারনা ও জালিয়াতির দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মোশাররফ হোসেন সিজানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...