নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   হত্যা মামলায় পালিয়ে থেকেও রক্ষা হলোনা সাবেক ইউপি সদস্য
হত্যা মামলায় পালিয়ে থেকেও রক্ষা হলোনা সাবেক ইউপি সদস্য
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার চা ল্যকর জুয়েল  হত্যা মামলার আসামী  শাহজালাল(৫২) নামে এক সাবেক ইউপি মেম্বারকে গ্রেপ্তার করেছে র‌্যাব – ১১। গত রোববার (১১ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  হত্যাকান্ডের পর থেকে প্রায় দুই বছর শাহজালাল মেম্বার পলাতক ছিলেন। গত ২০২১ সালের ৭ এপ্রিল রাতে নিজ বাড়ির পাশে  আন্দিরপাড় শাইরা গার্ডেনের সামনে জুয়েলকে কুপিয়ে ও গুলি করে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জুয়েল মদনপুর ইউপির আন্দিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতার জের ধরে এলাকার  বালু ব্যবসার একক নিয়ন্ত্রণ নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে একই এলাকার সন্ত্রাসী  আলিম, টিটু, শাহজালাল মেম্বার, সেলিম ইলিয়াছ, ডালিম, মহসিন ও রাসেল সহ ৩/৪ মিলে জুয়েলকে  একা পেয়ে  প্রথমে গুলি করে মাঠিতে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে নৃশংস ভাবে হত্যা করা হয়।
জুয়েল হত্যাকান্ডের পর দীর্ঘ দুই বছর পলাতক থাকার পর গত রোববার রাতে  সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মামলার ৩নং আসামি সাবেক ইউপি সদস্য শাহজালালকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত শাহজালাল আন্দিরপাড় গ্রামের মৃত মোসলেম মিয়া।
তিনি মদনপুর ইউপির ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য। সোমবার দুপুরে শাহাজালালকে তদন্ত কর্মকর্তা  সিআইডির কাছে হস্তান্তরের পর তাকে  আদালতে সোপর্দ  করেছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...