নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন
 প্রচ্ছদ   আইন-অপরাধ   স্কুল ছাত্র ইয়াছিন আরাফাতের হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার ৩
৯ মাস পর হত্যার রহস্য উন্মোচন / স্কুল ছাত্র ইয়াছিন আরাফাতের হত্যার রহস্য উদঘাটন গ্রেফতার ৩
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেধাবী স্কুল ছাত্র হত্যার ঘটনার নয় মাস পর তিন আসামী গ্রেফতারসহ মূল রহস্য উদঘাটন করেছে পিবিআই।

নিহত স্কুল ছাত্রের নাম ইয়াছিন আরাফাত (১৭)। হত্যাকান্ডে ঘটনায় গ্রেফতার মোঃ আজিম হোসাইন আদালতে ১৬৪ ধারায় তো স্বীকার করে দিয়েছেন। রবিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশ ( পিবিআই) নারায়নগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মোঃ আজিম হোসাইন (২৭), মোঃ ফয়সাল (২৭) এবং নুসরাত জাহান মিম (২৪)। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পিবিআই।

পিবিআই জানায়, হত্যাকান্ডের ঘটনার মূল আসামি আজিম হোসাইন তার স্ত্রী নুসরাত জাহান মিমের সঙ্গে নিহত স্কুল ছাত্র ইয়াছিনের সাথে পরকিয়া সম্পর্কে বলে সন্দেহ করেন। এরই জের ধরে বন্ধু ফয়সালকে নিয়ে হত্যার পরিকল্পনা করে আজিম।ঘটনার দিন তারা কৌশলে ইয়াছিনকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে মরদেহ ফেলে দেয়।

এদিকে নিহত স্কুল ছাত্র ইয়াছিন শহরের উত্তর চাষাঢ়া এলাকার শহীদ ভবনে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন । সে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। ২০২৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন নরায়ণগঞ্জ সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন তার মা । পরে ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...