নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   গত জুন মাসে বন্দরে বিভিন্ন অপরাধে ৩৭ টি মামলা
মামলা / গত জুন মাসে বন্দরে বিভিন্ন অপরাধে ৩৭ টি মামলা
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ গত জুন মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৭টি। এর মধ্যে হত্যা মামলা দায়ের হয়েছে  ১টি, ধর্ষন ১টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৩টি, চাঁদাবাজি ১টি, মানব পাচার ১টি, সড়ক পরিবহন আইনে ২টি, মাদক মামলা রুজু হয়েছে ৬টি ও অন্যান্য মামলা দায়ের হয়েছে আরো ২০টি। এ ছাড়াও বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ৩টি। তবে গত  মাসে  বন্দর থানায় ডাকাতির কোন ঘটনা ঘটেনি।


৬টি মাদক মামলায় বন্দর থানা পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থা বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে। ৬টি মাদক মামলায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ২১২ পিছ ইয়াবা ট্যাবলেট, ৬ কেঁজী গাঁজা,  ৪ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক  মূল্য ৮ লাখ ৯২ হাজার ৬’শ টাকা বলে জানাগেছে।


এছাড়াও বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২৯ জন ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২৭ জন ও সাজাপ্রাপ্ত ১৮ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান , বছরের অন্যান্য মাসের তুলনায় গত জুন মাসে  আইন-শৃঙ্খলা ছিল ভালো। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...