নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   আড়াইহাজারে লুন্ঠিত মালামাল সহ ৮ ডাকাত সদস্য গ্রেফতার
হাত পা বেঁধে ডাকাতি করেছিল / আড়াইহাজারে লুন্ঠিত মালামাল সহ ৮ ডাকাত সদস্য গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু। গ্রেপ্তারকৃত হলঃ গ্রেপ্তাররা হলেন- রাসেল মিয়া, জুয়েল মিয়া, কালিমুল্লাহ, নাঈম, রাসেল মিয়া, শান্ত,শাকিল মুখা ও নাদিম।
তিনি জানান, গত ৭ জুলাই রাতে ০৮/১০জন ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আড়াইহাজার  উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী সাদ্দাম হোসেনের বাড়ির প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের হাত, মুখ বেঁধে তাদের জিম্মি করে নগদ ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ০৫ ভরি ১২আনা ওজনের স্বর্ণালংকার সহ বিভিন্ন ব্রান্ডের মোট ০৩টি হাত ঘড়ি লুন্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হলে  পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত ০৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধারসহ আট ডাকাতকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের নামে পূর্বের ডাকাতি মামলা রয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...