নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   বন্দরে নবাগত ইনচার্জ এসআই রাজুর অনৈতিক কর্মকান্ডে চরম ভাবে অতিষ্টের অভিযোগ
দুর্নীতি / বন্দরে নবাগত ইনচার্জ এসআই রাজুর অনৈতিক কর্মকান্ডে চরম ভাবে অতিষ্টের অভিযোগ
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই রাজুর অনৈতিক কর্মকান্ডে চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ জনগন। গণমাধ্যমের কাছে এমন কথা জানিয়েছে ভুক্তভোগীরা। তারা ক্ষোভ প্রকাশ করে আরো জানান, গত সোমবার (২৯ জুলাই) দুপুর দেড়টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এক সড়ক দুর্ঘটনায় রেনু বেগম (৩৫) নামে এক গৃহবধূ মারাত্মক ভাবে আহত হয়।

আহত রেনু বেগমের অবস্থা আশংকা জনক। ওই সময় স্থানীয় জনতা দুর্ঘটনাস্থল থেকে ঘাতক কভার্ড ভ্যানসহ চালককে আটক করে। এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী ইনচার্জ এসআই রাজু দ্রুত ঘটনাস্থলে অএসে ক্ষতিগ্রস্থ্যের পাশে না দাড়িয়ে এমন কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ঘাতক কভার্ড ভ্যানটি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী এর প্রতিবাদ করলে করলে এ নিয়ে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই রাজুর সাথে বাকবিতণ্ড হয়।

এক পর্যায়ে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই রাজু ক্ষতিগ্রস্তের পরিবার ও এলাকাবাসীকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিবার ক্ষতিপূরণের জন্য কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার প্রধানের নিকট স্বরপন্ন হলে পরে তিনি বিষয়টি মিমাংসা করে দেন। এ ব্যাপারে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ এসআই রাজু সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...