নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   শিক্ষা   চলচ্চিত্র উৎসব সমাপ্তি | মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠতে  হবে – অতিরিক্ত সচিব 
চলচ্চিত্র উৎসব সমাপ্তি | মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠতে  হবে – অতিরিক্ত সচিব 
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেছেন আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমাদের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ নিয়ে সৃষ্টিশীল তেমন কাজ হয়নি। অথচ মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির গৌরব ও অহংকারের।
যে কারনে আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সঠিকভাবে জানতে পারছে না। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। তিনি বুধবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলে আয়োজিত ৮দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, একসময় বাংলা চলচ্চিত্রের অনেক দর্শক ছিল। কিন্তু এখন মানসম্মত চলচ্চিত্র নির্মিত না হওয়ায় সিনেমা হলগুলোতে দর্শক নেই বললেই চলে।
তিনি আমাদের নিজস্ব সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণ করার জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, বিদেশী সংস্কৃতি প্রভাব থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিমিয়ার ও ঢাকা ব্যাংকে সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার ফজলে রশীদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু,
বিদ্যানিকেতন ট্রাষ্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, ট্রাস্ট সদস্য কাসেম জামাল, এডভোকেট নবী হোসেন ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
এ প্রথমবারের মতো নারায়ণগঞ্জে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়। এ উৎসবে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র হাওয়া, মনপুরা, শ্যামলছায়া, বিউটি সার্কাস ও দামাল সহ ১২টি ছবি প্রদর্শিত হয়।   #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...