নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সাংবাদিক নাদিম হত্যা | বন্দর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
সাংবাদিক নাদিম হত্যা | বন্দর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
বন্দর প্রতিবেকঃ বাংলা নিউজ টোয়েনন্টিফোর ডট কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় এক প্রতিবাদ সভায় নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়।
বন্দর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান পরিষদের নির্বাহী সদস্য এডঃ শাহ আলী খান পিন্টু, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব ও নির্বাহী সদস্য ইমরান মৃধা প্রমুখ।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় আহাম্মেদ জয়, প্রচার সম্পাদক শাহজালাল ও নির্বাহী সদস্য দ্বীন ইসলাম দীপু প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) দিবাগত রাত  ১০টায় বকশিগঞ্জ পাথাটিয়ায় ডাচ-বাংলা  ব্যাংকের বুথের সামনে সাংবাদিক নাদিমের উপর নৃশংস হামলা চালায়। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...