নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দর ওসিকে সম্মাননা, এস আই শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
বন্দর ওসিকে সম্মাননা, এস আই শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর ছিদ্দিক’কে ওয়ারেন্ট তামিলে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ সম্মাননা ও জেলায় নবম বারের মতো মে /২৩’য়েও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আবারও পুরস্কৃত করা হয়েছে বন্দর থানার এস আই (নিঃ) আঃ বারেক হাওলাদার’কে।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোনা সভার সভাপতি জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) উল্লেখিত অফিসার ইনচার্জ ও এস আই’র হাতে এই সম্মাননা প্রদান করেন।
এসময় না’গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মার্মা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ সোহানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসারগণ উপস্থিত ছিলেন। এর আগে ফেব্রুয়ারী ও সেপ্টেম্বর এবং ডিসেম্বর/২২, জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চও এপ্রিল /২৩ সহ জেলায় ৮ বার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন এস আই আঃ বারেক হাওলাদার।
মে/২৩ সহ ৯ বার জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা গ্রহণ করেন তিনি। এস আই (নিঃ) আঃ বারেক হাওলাদার বলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার এবং বন্দর থানার অফিসার ইনচার্জ স্যার এর দিক নির্দেশনায় সকল অফিসার – ফোর্সদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের বিনিময়ে এই অর্জন সম্ভব হয়েছে। এই কৃতিত্ব বন্দর থানার সকল অফিসার-ফোর্সের। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...