নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   অবৈধ ড্রেজারের কারনে পূর্ব হাজীপুরের ফসলি জমি বিলিন 
অবৈধ ড্রেজারের কারনে পূর্ব হাজীপুরের ফসলি জমি বিলিন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে অবৈধ ড্রেজারের মাধ্যমে অপরিকল্পিত ভাবে কৃষি জমিজমা ভরাট হওয়ার কারনে  বিলিন হয়ে যাচ্ছে ফসলি জমি। এমন কথা জানিয়েছে ভ’ক্তভোগী কৃষকসহ  সচেতন মহল। ভ’ক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে আরো জানান, কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে ৪নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব ও তার ছোট ভাই পাভেল এবং বন্দর ছালেহনগর এলাকার মৃত চাঁন বাদশা মিয়ার ছেলে ছানোয়ারগং কতিপয় কিছু আওয়ামীলীগ নেতা ও প্রভাবশালী মহলের শ্লেটারে অর্থ ও শক্তির জোরে বন্দর থানার হাজীপুর কবরস্থান রোড, হাজীপুর মধ্য বিল,
নয়ানগর ও সাবদীসহ এর আশে পাশের অধিকাংশ ফসলি জমি নিরিহ কৃষকদের কাছ থেকে নাম মাত্র মূল্য দিয়ে হাতিয়ে নিচ্ছে। পরে ক্রয়কৃত ফসলি জমিতে রাতা রাতি বালু দিয়ে ভরাট করে প্লট আকাড়ে বিক্রি মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠছে।
সরজমিন ঘুরে দেখা গেছে, উল্লেখিত এলাকার অধিকাংশ বিলে নতুন নতুন ঘরবাড়ী উঠতে দেখা যাচ্ছে। এ ছাড়াও পূর্ব হাজীপুর এলাকায় ফসলি বিল জুরে রয়েছে বেশ কয়েকটি অবৈধ ড্রেজার।
এলাকাবাসী সাংবাদিকদের আরো জানিয়েছে, অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা কৃষি জমির মালিককে মিথ্যা মামলার ভয়ভিতি প্রদর্শন করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের ফসলি জমি অবাধে ভরাট করে ফেলছে।
এ ব্যাপারে ওমর ফারুক  নামে এক কৃষক জানান, কৃষি জমি জমার উপর বসতি ঘরবাড়ী গড়ে উঠার কারনে বিলিন হয়ে যাচ্ছে ফসলি জমি। ফসলি জমি বিলিন হওয়ার কারনে ফসলের আবাদ কমে যাচ্ছে উল্লেখিত এলাকায়। এক সময়ে হাজীপুর বিলের আবাদি ফসল দিয়ে বন্দরসহ শহরের চাহিদাও পুরন হতো। এই চাহিদা এখন আর পুরন করা সম্বভ্য নয়।
এ ছাড়াও পূর্ব হাজীপুর এলাকার বাসিন্দা ইউনুছ জানান, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাহাবুব মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে আখের গুচ্ছাতে ব্যস্ত হয়ে পরেছে। পূর্ব হাজীপুর বিল জুড়ে রয়েছে তার বেশ কয়েকটি অবৈধ ড্রেজার। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে উল্লেখিত বিলে অবাধে ড্রেজার দিয়ে কৃষি জমিজমা ভরাট করার কারনে গোটা হাজীপুর এলাকায় মরুভূমিতে পরিনত হচ্ছে।
এতে করে পূর্ব হাজীপুরসহ এর আশে পাশের এলাকার পরিবেশ মারাত্মক ভাবে নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার মাহাবুব ও সানোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ দূর অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগি কৃষকগনসহ সচেতন মহল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...