নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বন্দরে কলাগাছিয়ায় র্তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগ 
বন্দরে কলাগাছিয়ায় র্তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগ 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে  তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাসের অভাবের কারনে উপজেলার ফরাজিকান্দা, আলীনগর, ঘারমোড়া, চর-ঘারমোড়া, সেনপাড়া,চুনাভূরা, আলীসারদী, শুভকরদী, বুরুন্দী, সুচিয়ারবন্ধ, কলাগাছিয়া, নিশং, হাজরাদী, সাবদীসহ প্রায় ৩০ হাজার লোকের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। রান্না জন্য উল্লেখিত এলাকার গৃহিনীদের নানা জায়গায় ছুটোছুটি করতে দেখা গেছে।
গ্যাস সংকটের কারনে লাকড়ি দাম অনেকাংশ বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (২১ জুলাই) ঘারমোড়া ও চর ঘারমোড়া এলাকার গৃহিনীদের সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকে চুলার সামনে দাঁড়িয়ে আছি গ্যাসের জন্য।  বিকেল ৩ টা বেজে গেছে গ্যাসের কোন খবর নেই। গ্যাস আসার কোন সময় সূচি নেই। কোন দিন সন্ধ্যায় ও কোন দিন রাতে মোমবাতি মতো গ্যাস  আসে। আবারও ১৫ দিনের মধ্যেও গ্যাস আসেনা।
 এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে আরো জানিয়েছে, , বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার টাকা বিনিময়ে রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কারনে এখন উল্ল্যেখিত এলাকায় চলছে চরম গ্যাস সংকটে ভূগছে।
র্তীব্র গ্যাস সংকট থাকার কারনে উল্ল্যেখিত এলাকার গৃহিনীরা সময় মত রান্নাবান্না করতে পারছে না। যার কারনে অধিকাংশ সময় না খেয়ে থাকতে হচ্ছে উল্ল্যেখিত এলাকার জনসাধারনকে। এ অবস্থা থেকে রেহাই জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগী কলাগাছিয়া ইউনিয়নবাসী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...