নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু | স্বামী শাশুড়ীসহ গ্রেপ্তার-৩
স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু | স্বামী শাশুড়ীসহ গ্রেপ্তার-৩
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে স্বামীর দেওয়া আগুনের দগ্ধ গৃহবধূ সুমাইয়া আক্তার (১৮) ৪ দিন চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে  মারা গেছে। মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে  ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধিন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যু বরণ করে।  এ ঘটনায় পুলিশ গত সোমবার (২৪ জুলাই) রাতে বন্দরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌতুক লোভী স্বামী শাওন (২৯) মা সেলিনা বেগম (৪৫) ও লাখি (৩০) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে  গত শুক্রবার (২১ জুলাই) রাতে বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় এ অগ্নিদগ্ধ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নিহতের মা মাহামুদা বেগম বাদী হয়ে গত সোমবার (২৪ জুলাই) রাতে গ্রেপ্তারকৃতদের  বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২৩(৭)২৩। নিহত অগ্নিদগ্ধ গৃহবধূ সুমাইয়া আক্তার বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার জয়নাল উদ্দিনের মেয়ে।
মাহমুদা বেগম জানান, ১০ মাস আগে মেয়ে সুমাইয়া আক্তারকে  বন্দর উপজেলার তিনগাও এলাকার সেলিনা বেগমের ছেলে শাওনের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে দেন। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকে জন্য  সুমাইয়া আক্তারকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করছে। সুমাইয়া যৌতুকের বিষয়টি তাকে জানায়।  মেয়েরে সুখের কথা চিন্তা করে তিনি সুমাইয়ার স্বামীকে নগদ এক লাখ টাকা  দেন। শাওন পুনরায় মেয়ের কাছে আরো ২ লাখ টাকা  দাবি করে। দিতে অপরগতা প্রকাশ করলে শাওন ও লাকি মেয়েকে মারধর করে।
এক পর্যায়ে শাওন মেয়ের দেহে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।  এ সময় মেয়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায়  উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকি]সাধিন অবস্থায় সকালে মারা যায় সুমাইয়া। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় দায়ের করা মামলার সকল আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...