নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   জহির গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 
জহির গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে জহির গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় প্রানহানি ঘটনা না ঘটলেও গার্মেন্টসের মেশিনারী ও ফেব্রিকস সম্পর্ন পুড়ে গিয়ে কমপক্ষে ২৫ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে।  এ ব্যাপারে গার্মেন্টস মালিক রাবেয়া খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করেন।
যার সাধারন ডায়েরী নং- ১৪৭ তাং- ৩-৮-২৩ইং।  এর আগে বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর রাত ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেরশ^রী নামক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে গার্মেন্টস মালিক পক্ষ গনমাধ্যমকে জানিয়েছে,  প্রতিদিনের ন্যায় গত বুধবার (২ আগষ্ট) রাতে গার্মেন্টসের কাজ শেষ করে সবাইকে ছুটি দিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পরি।
পরে বৃহস্পতিবার রাত ৪টায় হঠাৎ অগ্নিকান্ড সংগঠিত হয়ে আমাদের গার্মেন্টসের বিভিন্ন মেশিনারী ও বিভিন্ন ফেব্রিকর্স  সম্পর্ন ভাবে পুড়ে গিয়ে ২৫ লাখ টাকা ক্ষতি সাধন হয়।পরে স্থানীয় এলাকাবাসী দেড় ঘন্টা চেষ্টা চারিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী জানিয়েছে, চর ধলেরশ্বরী এলাকাবাসী বিভিন্ন সমস্যা জর্জরিত।
এ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এখানকার এলাকাবাসীকে আগুন নিভাতে হয়। কারন নদী পাড়ে বসবাস করায় এ এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী আসতে পারেনা। যার কারনে এ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে আগুন নিভাতে দুস্কর হয়ে পরে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...