নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সিসি ক্যামেরায় ধরা পড়ল সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা
সিসি ক্যামেরায় ধরা পড়ল সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় সস্তাপুর এলাকায় ভোরের কাগজের সিনিয়র সাবএডিটর এম এম সালাউদ্দিনের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চোরের দল তাদের তিনতলা ভবনের নিচতলায় মো. রাসেল নামে ভাড়াটিয়ার দোকান থেকে নগদ অর্থ ও মোবাইল কার্ডসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৪ সদস্যের ওই চোরের দল প্রথমে দোকানের একটি সার্টার ভাঙে। এর পর ৩ জন দোকানের সামনে নিজেদের মধ্যে আলাপ করতে থাকে এবং একজন দোকানের ভিতর ঢুকে মাত্র ৫ মিনিটে ক্যাশবাক্স থেকে নগদ টাকা এবং সামনের ড্রয়ার থেকে বিভিন্ন মোবাইল কোম্পানির কার্ড চুরি করে দ্রুত সটকে পড়ে। দোকানদার মো. রাসেল বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মনে হয়েছে চোরের দল আগে থেকেই পরিকল্পনা করে এসেছে।

তারা যেভাবে খুব কম সময়ে সার্টার ভেঙে ফ্রিজ সরিয়ে ক্যাশবাক্স লুট করে নিয়ে গেছে, তাতে বুঝা যায় তারা আশেপাশেই কোথাও থাকে।দোকানের কোথায় কি রাখা আছে- সবই তারা আগে থেকেই জানে।তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা করেছেন। বীর মুক্তিযোদ্ধার ছেলে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা এম এম নূরউদ্দিন বলেন, আমাদের বাসা থেকে সদর উপজেলা পরিষদের দূরত্ব কয়েক’শ গজ মাত্র।

এই এলাকায় প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার।এলাকাসীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনকে এলাকার নিরাপত্তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফতুল্লা থানার ওসি নূরে আজিম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...