নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   গভীর শ্রদ্ধায় সোনারগাঁয়ে জাতীয় শোক দিবস পালিত
গভীর শ্রদ্ধায় সোনারগাঁয়ে জাতীয় শোক দিবস পালিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনাসভা ও গণভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া , সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা মারুফুল ইসলাম ঝলক, এরফান হোসেন দীপ, মাহফুজুর রহমান কালাম, এ এইচ মাসুদ দুলাল। এছাড়া সোনারগাঁ জাতীয় পার্টির পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ভাবে দিবসটি পালন করা হয়।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, যুগ্ম সম্পাদক আসাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জাহিদ হাডান জিন্নাহ, আল আমিন সরকার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,

সোনারগাঁ থানা যুবলীগের সহ-সভাপতি আরমান আহমেদ মেরাজ, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ইব্রাহীম আহমেদ শাকিল, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহম্মাদ রাশেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, মামুন সিরাজসহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...