নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মাসদাইরে আ’লীগ কার্যালয়ে ভাঙচুর মামলায় ২৯ জন গ্রেফতার
সন্ত্রাসী হামলা / মাসদাইরে আ’লীগ কার্যালয়ে ভাঙচুর মামলায় ২৯ জন গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইর এলাকায় আওয়ামী লীগ কার্যালয় সহ রেস্টুরেন্ট ও আশপাশের বাড়িঘরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও পুলিশ কর্মকর্তাসহ ১২জন আহতের ঘটনায় ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে ফতুল্লা থানার (উপ-পরিদর্শক) কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করে। এরপর রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে গ্রেফতারকৃত আাসামীদের পুলিশ নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামসাদ বেগমের আদালতে হাজির করে। মামলা শুনানী শেষে আাসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আযম জানান, এলাকার কেউ বাদী হতে সম্মত না হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় এজাহারনামীয় আসামি রয়েছে ৮ জন এবং অজ্ঞাতনামা আসামি ৪৫-৫০ জন।
এ মামলায় গ্রেফতার ২৯ জনের মধ্যে চারজন সরাসরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানিয়েছেন, বিকেলে গ্রেফতারকৃত আাসামীদের পুলিশ নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামসাদ বেগমের আদালতে হাজির করে। মামলা শুনানী শেষে আাসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...