নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   শীতলক্ষ্যায় বেপোরয়া নৌযানে দুর্ঘটনার ঝুকি বাড়ছে | ২৪ নৌযানকে জড়িমানা
দুর্ঘটনার আশংকা / শীতলক্ষ্যায় বেপোরয়া নৌযানে দুর্ঘটনার ঝুকি বাড়ছে | ২৪ নৌযানকে জড়িমানা
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া হয়ে উঠেছে নৌযান চালকরা। অদক্ষতা, নৌযান ত্রুটি, নৌ ট্রাফিক আইন ভঙ্গকরাকেই দুর্ঘটনার জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নদীপথে বালুবাহী বাল্কহেড চলাচল করছে বেপরোয়া গতিতে। এতে করে দুর্ঘটনা ঘটার আশংকা করছে যাত্রীরা। বিগত সময়ও বাল্কহেড দুর্ঘটনায় ব্যাপক প্রানহানীর ঘটনা ঘটেছে। আর এ দুর্ঘটনা এড়াতে
নৌ পথে নৌ চাদাবাজি, ব্লাকহেডের নানা অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল।
সোমবার (২১ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন নদী পথে অভিযান চালানো হয়। ২৪ টি ব্লাকহেডের বিরুদ্ধে নানা অপরাধে,  ফিটনেস, কারো কাগজপত্রাধি সঠিক না থাকায় অপরাধে অভিযানে মেরিন কোর্ট আইন অনুযায়ী তাদের জড়িমানা ও শাস্তি প্রদান করা হয়েছে।
এ অভিযানের নেতৃত্ব দেন নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা। তিনি জানান, আজকে ২৪ টি ব্লাকহেডের বিরুদ্ধে নানা অপরাধে অভিযান পরিচালনা করা হয়। কারো ফিটনেস, কারো কাগজপত্রাধি সঠিক না থাকায় অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অপরাধে মেরিন কোর্ট তাদের অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান করবেন।
তিনি আরও জানান, অবৈধ ড্রেজার ও অবৈধ বালু উত্তোলের প্রতি নারায়ণগঞ্জ নৌ পুলিশ জিরু ট্রলারেন্স।
এ সময়ে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নৌ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ।
তবে যাত্রীরা জানিয়েছেন, শীতলক্ষায় নৌ দুর্ঘটনা এড়াতে নিয়মিত অভিযান পরিচালিত করা প্রয়োজন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...