নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জাল দলিল আটকে দিল সাব-রেজিস্টার |দলিল লেখককে শোকজ
জালিয়াতি / জাল দলিল আটকে দিল সাব-রেজিস্টার |দলিল লেখককে শোকজ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাল দলিল করে জমি লিখে নেওয়ার সময় দলিল আটকে দিয়ে দলিল লেখককে শোকজ করলেন সাব- রেজিস্ট্রার। জানাযায়, ১০ আগষ্ট পাঁচ গাঁও মৌজার আর এস খতিয়ান নং -৬৩ দাগ নং -১০০৬ এস,এ খতিয়ান নং -১১৭ দাগ নং -৫৫৯ এর ৩২ শতাংশ জমির পৈতৃক সুত্রে প্রকৃত মালিক হয়ে আউয়াল ভোগ দখল করে আসছেন। ১০ আগস্ট সাব- রেজিস্ট্রার কার্যালয়ে পাঁচ বাড়িয়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে প্রতারক এবাদুল ও মোস্তাফিজুর রহমানের ছেলে শাকিল ভূঁইয়া তারা দুজন গাজীপুর টঙ্গী এলাকার আব্দুল ওয়াজেদ শরীফ, আতিকুর রহমান, সাউদ হোসেন , মোরশেদ ও এম পাঁচ গাঁও এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে সারোয়ার হোসেন এ পাঁচ জনকে ভুয়াকে ওয়ারিশ বানিয়ে দাতা সাজিয়ে তাদের নামে জমিটি লিখে নেওয়ার জন্য অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল কমিশনে করার জন্য জমা দেন।

সাব- রেজিস্ট্রার তাদের সকল কাগজপত্র দেখে ভুয়া ও জাল বলে চিহ্নিত করেন। ওই দলিল লিখকের নাম অনিক বলে জানা গেছে। পরে সাব- রেজিস্ট্রার জমির প্রকৃত মালিককে ডেকে এনে তার মালিকানা কাগজপত্র দেখে প্রতারকদের দলিলটি আটকে দেন পরে দলিল লেখক অনিককে শোকজ করেন। জমির প্রকৃত মালিক আউয়াল জানান সাব রেজিস্টার মোঃ আলী আজগর স্যারের বিচক্ষণতায় আমার জমিটি প্রতারকরা লিখে নিতে পারেনি তাই আমি স্যারের কাছে কৃতজ্ঞ।

তবে তিনি দুই প্রতারক শাকিল ও এবাদুলের শাস্তি দাবি করেন। আড়াইহাজার সাব-রেজিস্টার মোঃ আলী আজগর জানান দলিলটি দেখে আমার সন্দেহ হয়েছিল তাই সকল কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখি দাতা এবং কাগজপত্র সম্পুর্ন ভুয়া পরে আমি দলিলটি আটকে দেই এবং দলিল লেখক অনিককে শোকজ করি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...