নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   নাশকতায় জামায়াতের আমীর  সহ ১৫ জন আটক | ২০টি ককটেল জিহাদী বই জব্দ
গোপন বৈঠক / নাশকতায় জামায়াতের আমীর  সহ ১৫ জন আটক | ২০টি ককটেল জিহাদী বই জব্দ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার উদ্দ্যেশ্যে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের আমীর মমিনুল হক সহ ১৫ জন নেতাকর্মীক আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০টি তাজা ককটেল লাঠিসোটা ও ইসলামী জিহাদ বই। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার কেরাবো দেওয়ান বাড়ির মসজিদের সামনে জামায়েত শিবিরের নেতারা সমবেত হন।

তারা সম্মেলনের নামে রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা মূলক প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জেলা জামায়াতের আমীর মমিনুল হক, রূপগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাহফুজুল ইসলাম, জামায়েত নেতা আবু বক্কর সিদ্দিকী, দেলোয়ার, রকিবুজ্জামান, জাকির হোসেন, শহিদুল্লাহ, হাজী শহিদুল্লাহ, মজিবুর রহমান, আব্দুল সাত্তার,এড.ইসরাফিল হোসেন, এড. ওসমান খান,নূরের আলম,শহিদুল্লাহ ও খায়রুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা জমায়েতে ইসলামীর বিভিন্ন পদধারী সক্রিয় নেতা।

পরে তাদের দেখানো স্থান থেকে ৪টি মোটরসইকেল ও মোটরসাইকেলে রাখা ৪টি ব্যাগে ২০টি তাজা ককটেল, বিভিন্ন স্থানে রাখা ২৪টি লাঠি ও ইসলামী জিহাদি বই উদ্ধার করে। এ ব্যাপারে ভোলাবো পুলিশ কেন্দ্রের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শনিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।আদালতে প্রেরণেরও পর পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য্য করে আসামীদের কারাগারে প্রেরন করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...