নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সুনীল রায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে -সিপিবি
স্মরন / সুনীল রায়ের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে -সিপিবি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ কমরেড সুনীল রায়ের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে তাঁর স্মৃতিসৌধ মাসদার মহাশ্মশানে ১০ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম।
আলোচনা করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্য চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবদুল্লাহ আল কাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য কমরেড দুলাল সাহা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিমল কান্তি দাস, সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড সুনীল রায় নারায়ণগঞ্জ জেলার গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের একজন শ্রমিক ছিলেন। তাঁর মামা ছিলেন ঐ মিলের কর্মকর্তা। তিনি অল্প বয়সে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টির সাথে পরিচয় হয়। কমিউনিস্ট পার্টির আদর্শ-উদ্দেশ্য তাঁর ভালো লেগে যায় এবং কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। তখন ছিল ব্রিটিশ আমল। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের সাথেও যুক্ত হন। জীবনের ২০ বছর জেলে ও আত্মগোপনে থাকতে হয়েছে। এ কারণে বিয়ে বা ঘর-সংসার আর করতে পারেননি। তিনি ছিলেন চিরকুমার। পাকিস্তান আমলে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ও আদমজী শিল্পা লে কমরেড সুনীল রায় ছিলেন শ্রমিকদের প্রিয় নেতা। এর আগে ১৯৩৮ সাল থেকে চিত্তরঞ্জন কটন মিলের শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি শ্রমিক আন্দোলন শুরু করেছিলেন। তিনি কমিউনিস্ট পার্টিরও নেতা ছিলেন। ৭১ এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। এ অ লে শত শত যুবককে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছিলেন। মুক্তিযুদ্ধের আগে-পরে এ অ লে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের নেতা ছিলেন তিনি।
নেতৃবৃন্দ আরও বলেন, কমরেড সুনীল রায় কৈশোরে যে লড়াই শুরু করেছিলেন ২০০১ সালে ১০ সেপ্টেম্বর মৃত্যুর মধ্য দিয়ে তার ইতি টানেন। এক জীবনে তিনি ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলন, ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ পর্বে বিপ্লবী ধারার শ্রমিক আন্দোলন,
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও আজীবন কমিউনিস্ট আন্দোলনের একজন আপোষহীন সৈনিক ছিলেন। তিনি ছিলেন এদেশের কমিউনিস্ট আন্দোলনে উদাহরণ, এক আজীবন বিপ্লবী। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে তাঁর স্বপ্ন ও জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
আলোচনা সভা শুরুর আগে সকাল আটটায় সুনীল রায়ের প্রয়াণ দিবসে তাঁর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা কমিটি, নারায়ণগঞ্জ শহর কমিটি, সমমনা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, বাংলাদেশ মহিলা পরিষদ, খেলাঘর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...