নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   অর্থনীতি   বিকেএমইএর নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল
উদ্বোধন / বিকেএমইএর নতুন ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বহুল প্রত্যাশিত ও কাংখিত বিকেএমইএর নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নবনির্মিত ভবনটির উদ্ধোধন করেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর)  দুপুর ১ টায় বিকেএমইএর ৫ম তলার হলরুমে এ উপলক্ষে মতবিনিময় সভা ও উদ্ধোধনী অনুষ্ঠান বিকেএমইএর সভাপতি ও সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, বিকেএমইএর সহ সভাপতি মোহাম্মদ হাতেম,সহ সভাপতি মোঃ মঞ্জুরুল হক প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআইসির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের আলহাজ্ব মোঃ জাকির হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজ-০৯/ছবি-০৯
ফাইজুলের নেতৃত্ব যুবলীগ নেতা চুন্নুর শামীম ওসমানের জনসভায় যোগদান
এফএনএ রিপোর্ট : ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের নেতৃত্বে শামীম ওসমানের জনসভায় যোগদান করেছে যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন চুন্নু।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ফতুল্লার লামাপাড়া – নয়ামাটি হতে একহাজার নেতাকর্মী নিয়ে কায়েমপুরে ফাইজুলের সাথে মিলিত হয়ে শামীম ওসমানের জনসভায় যোগদান করে।
রওয়ানা দেয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা যুবলীগ নেতা মোঃ মোফাজ্জল হোসেন চুন্নু বলেন,বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম সারির উন্নয়ন শীল রাষ্ট্রে পরিনত হয়।
আগামী নির্বাচনে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। বিশ্ব দরবারে দেশ আজ উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগ কে টানা চতুর্থ বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আনবো ইনশাআল্লাহ। পরে সুশৃঙ্খল ভাবে লোকজন নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগদান করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...