নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ 
 প্রচ্ছদ   অর্থনীতি   সিন্ডিকেট পেঁয়াজের দর বাড়িয়ে হাতিয়ে নিচ্ছে শতকোটি টাকা
কেজিপ্রতি ১০/ ১৫ টাকা বাড়িয়েছে / সিন্ডিকেট পেঁয়াজের দর বাড়িয়ে হাতিয়ে নিচ্ছে শতকোটি টাকা
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সরবরাহ কম থাকার অজুহাতে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। চট্টগ্রামের পাইকারি মোকাম খাতুনগঞ্জেও দাম বাড়ছে এক সপ্তাহ ধরে। কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দাম বাড়িয়ে গত এক সপ্তাহে পেঁয়াজ সিন্ডিকেট ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিয়েছে শতকোটি টাকা। চট্টগ্রাম, বেনাপোল, হিলি, সোনামসজিদ, ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজের সরবরাহ কমিয়ে দিয়ে প্রথম ধাপে দাম বাড়াচ্ছে আমদানিকারকরা। এর পরের ধাপে দাম বাড়াচ্ছে কমিশন এজেন্টরা। তৃতীয় ধাপে দাম বাড়াচ্ছে পাইকারি মোকামের ব্যবসায়ীরা। খুচরা বাজারে যেতে যেতে আরও দু-তিন দফায় বেড়ে যাচ্ছে দাম। সব মিলিয়ে ৬০ জনের মতো ব্যবসায়ী এ সিন্ডিকেটে জড়িত।
পেঁয়াজের এই সিন্ডিকেটে আছে ভোমরা স্থলবন্দরের ২০-২৫ জন, সোনামসজিদ স্থলবন্দরের ২০-২২ জন ও হিলি স্থলবন্দরের ১২-১৫ আমদানিকারক। গোয়েন্দা সংস্থা বলছে, এই চক্রে আছে খাতুনগঞ্জের ১০ থেকে ১২ জন বড় কমিশন এজেন্টও। সরবরাহ কম থাকার অজুহাতে এখন তারাই মিলেমিশে পেঁয়াজের দাম বাড়াচ্ছে।
এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ‘দেশে পেঁয়াজের দাম বাড়ার কথা ধীরে ধীরে। এখন যেভাবে হচ্ছে, তা অস্বাভাবিক। এখানে কারও কারসাজি থাকলে তাদের চিহ্নিত করা উচিত আইনশৃঙ্খলা বাহিনীর।’
তবে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস জানান, খাতুনগঞ্জে পেঁয়াজের কোনো আমদানিকারক নেই; আছে কমিশন এজেন্ট। বড় আমদানিকারকরা বেনাপোল, হিলি, সোনামসজিদ ও ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করে। সরবরাহ কমার উদাহরণ টেনে তিনি বলেন, খাতুনগঞ্জে স্বাভাবিকভাবে প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ আসে। এখন আসছে ১০ থেকে ১৫ ট্রাক পণ্য। প্রতিটি ট্রাকে ১৩ থেকে ১৪ টন পেঁয়াজ।
এক সপ্তাহে শতকোটি টাকা বাড়তি মুনাফা
ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, পরিবহন ও রক্ষণাবেক্ষণ খরচ ১০ টাকা যোগ করলেও প্রতি কেজি আমদানি করা পেঁয়াজে খরচ হয় ৬০ থেকে ৭০ টাকা। কিন্তু খুচরা বাজারে পেঁয়াজের বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। এ হিসাবে প্রতি কেজি পেঁয়াজে লাভ হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা।
শুধু খাতুনগঞ্জে দৈনিক ১৫ ট্রাকে আসা দুই লাখ কেজি পেঁয়াজ বিক্রি হলে বাড়তি লাভ হচ্ছে প্রায় সোয়া কোটি টাকা। সাত দিনে এটি দাঁড়ায় সাত কোটি টাকা। খাতুনগঞ্জ শুধু চট্টগ্রাম জেলার চাহিদা মেটায়। পুরো দেশের হিসাব টানলে মুনাফা ছাড়িয়ে যাবে শতকোটি টাকা।
তবে রাঘববোয়াল এবারও ধরাছোঁয়ার বাইরে। পেঁয়াজ কারসাজিতে আগে যাদের নাম এসেছিল, তাদের শাস্তি হয়নি। গত দুই বছরে কারসাজির সঙ্গে অনেকের জড়িত থাকার প্রমাণ পায় প্রশাসন। এমন এক সিন্ডিকেটে আছে খাতুনগঞ্জের হোসেন ব্রাদার্স ও মেসার্স সৌরভ এন্টারপ্রাইজ, মেসার্স আল্লার স্টোর, মেসার্স আজমীর ভান্ডার, কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট কাদের, টেকনাফের আমদানিকারক সজীব, জহির, সাদ্দাম এবং কক্সবাজারের টেকনাফের কে কে পাড়ার মেসার্স আলীফ এন্টারপ্রাইজ। বেনাপোল, হিলি, সোনামসজিদ, ভোমরা স্থলবন্দরের সঙ্গে যোগসাজশ আছে তাদেরও। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের নাম-পরিচয়ও পাঠিয়েছিল চট্টগ্রামের জেলা প্রশাসন। কিন্তু কারও টিকিটিও ছুঁতে পারেনি প্রশাসন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...