নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   অর্থনীতি   সেরা করদাতাদের সম্মাননা প্রদান করেছে নারায়ণগঞ্জ কর অঞ্চল
সম্মাননা প্রদান / সেরা করদাতাদের সম্মাননা প্রদান করেছে নারায়ণগঞ্জ কর অঞ্চল
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সেরা করদাতাদের সম্মাননা প্রদান করলো কর অঞ্চল নারায়ণগঞ্জ কর অঞ্চল। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে ২০২২-২০২৩ করবর্ষের সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় ।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য , জাতীয় রাজস্ব বোর্ড ও কর আপীলাত ট্রাইব্যুনাল এর প্রেসিডেন্ট মোঃ নাজমুল করিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ মোরশেদ সারোয়ার সোহেল, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর অঞ্চল – নারায়ণগঞ্জ এর কর কমিশনার , মিজু শারমিন ফেরদৌসী ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন , নারায়ণগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ জেলার ২০২২-২০২৩ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী , সর্বোচ্চ আয়কর প্রদানকারী মহিলা ও তরুণ ( ৪০ বছর বয়সের নীচে ) ক্যাটাগরিতে ২১ ( একুশ ) জন সেরা করদাতাকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয় । প্রধান অতিথি জনাব মোঃ নাজমুল করিম পুরস্কার প্রাপ্ত করদাতাদের অভিনন্দন জাপন করেন । তিনি বলেন , কর বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে আয়কর আহরণ বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে । করদাতাগণ যাতে সহজে করের বিভিন্ন নিয়মকানুন বুঝতে পারেন সে উদ্দেশ্যে বাংলায় আয়কর আইন প্রণয়ন করা হয়েছে । ঘরে বসে যাতে সবাই আয়কর রিটার্ন দাখিল করতে পারেন সে জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ব্যবস্থা প্রচলন করা হয়েছে । তিনি আরো জানান , একটি দেশের যত বেশি কর রাজস্ব আদায় হয় তত তাড়াতাড়ি উন্নয়ন হয় । বিশেষ অতিথি মোঃ মোরশেদ সারোয়ার সোহেল , সিনিয়র সহ – সভাপতি , নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ,
তার বক্তব্যে জানান , নারায়নগঞ্জে আয়করের অনেক সম্ভাবনা আছে । সবাই মিলে আয়কর দিলে দেশের উন্নয়ন তড়ান্বিত হবে । তিনি আরো জানান , বিশ্বের বিভিন্ন দেশে লেনদেনের তথ্য অটোমেটেডভাবে কর বিভাগের নিকট চলে আসে । এতে কর ফাঁকি দেয়া সুযোগ কমে । বাংলাদেশেও লেনদেনের ব্যবস্থা অটোমেটেড করা গেলে আয়কর বহুগুণ বৃদ্ধি পাবে । তিনি আরো বলেন , করদাতাগণ সমস্যায় পড়লে রাষ্ট্র থেকে যদি বিশেষ সুবিধা প্রদান করা যায় তাহলে জনগণ কর প্রদানে আরো উৎসাহী হবে ।  অনুষ্ঠানের সভাপতি কর কমিশনার মিজ শারমিন ফেরদৌসি জানান , সেরা করদাতার হিসেবে সম্মানতা পাওয়া অত্যন্ত গর্বের বিষয় । যারা পুরস্কার পেয়েছেন তাদের জন্য কর বিভাগের আমরাও গর্বিত । তিনি জানান , করদাতাগণের সহযোগিতায় কর অঞ্চল নারায়নগঞ্জ নিয়মিত সাফল্য দেখাচ্ছে । চলতি অর্থ বছরে গত বছরের এই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি রিটার্ন পড়েছে । এই কর অঞ্চলের কার্যক্রম শুরু হয়েছিলো ২০১১ সালে । তখন এখানে আয়কর আদায়ের পরিমাণ ছিলো ১০২ কোটি টাকা । এক দশকে সেই আদায় বেড়ে হয়েছে ১০৪৩ কোটি টাকা । ২০১৩ সালে নারায়ণগঞ্জ কর অঞ্চলের নিবন্ধিত করদাতার সংখ্যা ছিলো ২৩ হাজার । এখন পর্যন্ত এই কর অঞ্চলে ৩ লক্ষ ৩৩ হাজার করদাতা কর নিবন্ধন গ্রহণ করেছেন । সম্মানিত করদাতাগণের সহযোগিতায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে । অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য সভাপতি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কে ধন্যবাদ জ্ঞাপন করেন । স্বতঃস্ফুর্তভাবে কর প্রদানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল করদাতাদের এবং বিশেষ করে পুরস্কার প্রাপ্ত করদাতাদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন । ( সোনালী বিশ্বাস ) উপ কর কমিশনার সদর দপ্তর ( প্রশাসন ) কর অঞ্চল – নারায়ণগঞ্জ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...