নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম   |   মা-বোনেরা আন্দোলন করে মাদক ব্যাবসায়ীদের জিমখানা থেকে উচ্ছেদ করেছে – বিভা হাসান   |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান
 প্রচ্ছদ   অর্থনীতি   নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  অর্থনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নগরীতে এনসিসিআই’র ৩৬ ও ৩৭ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ৩৬ ও ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর চাষাড়া  বাঁধন কমিউনিটি সেন্টারের ৩য় তলায় সভাটি অনুষ্ঠিত হয় এ বার্ষিক সাধারণ সভা।
উক্ত বার্ষিক সাধারন সভার সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুজ্জামান।
বার্ষিক সাধারণ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতিবেদন উত্থাপন ও অনুমোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন ও অনুমোদন করানো হয়।
সভার শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি লিখিত প্রতিবেদন পাঠ করেন। পরে ব্যবসায়ীদের সম্মতিতে এনসিসিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন করা হয়।
সভাপতির বক্তব্যে এনসিসিআই সভাপতি মাসুদুজ্জামান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, গঠনমূলক সমালোচনা করুন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার এ সাদা শার্টে আমি কালি মাখতে আসিনি। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। এ সংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দুর্নীতি বরদাস্ত করবো না।
তিনি আরও বলেন, আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমত হচ্ছে কীনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে। তবুও সাধারণ ব্যাবসায়ীদের ওপর যেন চাপ না পড়ে সেজন্য আমরা চাঁদা কম রাখি। আপনার সংগঠন আপনারাই রক্ষা করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।
সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন, এনসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলে, সহ সভাপতি সোহেল আক্তার সোহান, পরিচালক জাকারিয়া ওয়াহিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সেলিম হোসেন, সাইফুল ইসলাম মাসুম সহ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...