নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গৃহবধূ নির্যাতন মামলায় একজন গ্রেপ্তার
নির্যাতনকারী / গৃহবধূ নির্যাতন মামলায় একজন গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে দাবিকৃত ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে গৃহবধূকে অমানবিক নির্যাতনের ঘটনায় পাষান্ড যৌতুক লোভী স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ তাসনিম আলম তানহা বাদী হয়ে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এদিকে পুলিশ মামলা দায়েরের ওই দিন দুপুরে বন্দর থানার ২৬৬নং উইলসন রোড এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা ৪নং এজাহারভূক্ত আসামী শাহ নেওয়াজ (৫৭) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত শাহ নেওয়াজ উল্লেখিত এলাকার মৃত বাহাউািদ্দন মিয়ার ছেলে। ধৃতকে ওই দিন দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। যার মামলা নং- ২৮(৯)২৩। এর আগে গত ১ আগস্ট রাত ৮টায় বন্দর থানার ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ উইলসন রোডস্থ কদম রসুল কলেজ সংলগ্ন এলাকায় গৃহবধূ নির্যাতনের ঘটনাটি ঘটে। পলাতক আসামীরা হলো ঢাকা ধানমন্ডি থানার জিগাতলা  রোডনং- ১০/এ ৩৭/এ ফ্লাট নং-সি/২ এলাকার মৃত শাহ মোহাম্মদ মিয়ার ছেলে পাষান্ড যৌতুক লোভী স্বামী শাহ মোহাম্মদ এজাজ (৩২) শ্বশুড়ী মাকসুদা বেগম (৫২) বন্দর থানার ২৬৬নং উইলসন রোডস্থ কদম রসুল কলেজ সংলগ্ন এলাকার মৃত বাহাউদ্দিন মিয়ার মেয়ে নুরুন নেওয়াজ কাজল (৫৫) ও ঢাকা মতিঝিল থানার গোপীবাগ এলাকার শাহাব উদ্দীন মিয়ার মেয়ে রুবিনা বেগম (৬০)।
নারী শিশু নির্যাতন মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ আব্দুস সামাদ পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে গ্রেপ্তার অভিযান অব্যহত রেখেছে। মামলা তথ্য সূত্রে জানাগেছে, গত ২ বছর পূর্বে বন্দর থানার ১৩৮/০৩ নং উইলসন রোড এলাকার বদরুল আলম মৃধা মিয়ার মেয়ে তাসনিম আলম তানহা সাথে ঢাকা ধানমন্ডি থানার জিগাতলা  রোডনং- ১০/এ ৩৭/এ ফ্লাট নং-সি/২ এলাকার মৃত শাহ মোহাম্মদ মিয়ার ছেলে পাষান্ড যৌতুক লোভী স্বামী শাহ মোহাম্মদ এজাজের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে মেয়ের পরিবার নগদ ৫লাখ টাকা ও ১৩ ভড়ি স্বার্ণালংকার যৌতুক হিসেবে প্রদান করে। বিয়ের পর হইতে ২নং বিবাদী ও ৩নং বিবাদী কুপরামর্শে ১নং বিবাদী যৌতুক লোভী স্বামী বিভিন্ন সময়ে যৌতুক দাবি করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১ আগস্ট ৩নং বিবাদী ৪নং বিবাদী ও ৫নং বিবাদী কুপরামর্শে গৃহবধূর নিকট ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। ওই সময় গৃহবধূ যৌতুক দিতে পারবেনা বলে জানালে ওই সময় যৌতুক লোভী স্বামী ও শ^াশুড়ী ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে অমানবিক ভাবে নির্যাতন করে গুরুত্বর আহত করে। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় পাষান্ড স্বামী ও শ^াশুড়ীসহ ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলার ৪নং এজাহারভ’ক্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...