নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে পৃথক ৩ অভিযানে ইয়াবা, ফেন্সিডিল হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার
গ্রেফতার / বন্দরে পৃথক ৩ অভিযানে ইয়াবা, ফেন্সিডিল হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থা গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১২৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিস্ট প্রশাসন।
এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা উত্তরপাড়া লাহরবাড়ি  ও একই রাতে পৌনে ১২টার সময় ছালেহনগর কাউন্সিলার শাহিনের অফিসের সামনে এবং মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) রাত পৌনে ১টার সময় বন্দর থানার নবীগঞ্জ রেললাইন কালভাটের উপরে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। বন্দরে ৩টি পৃথক স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে । যার মামলা নং- ৩০(৯)২৩ ,৩২(৯)২৩ ও ৩৩(৯)২৩।
মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত সোমবার রাতে বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ফরাজিকান্দা লাহারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া হেরোইনসহ উল্লেখিত এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী মামুন ওরফে হান্ডেড মামুন (৫৪)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে একই এলাকার মৃত মোসলেউদ্দিন মিয়ার ছেলে দিলীপ (৪৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী পলাশ (৩৮)।
অপরদিকে বন্দর ফাঁড়ি এসআই নুর ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয় র্ফোস গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় সময় বন্দর ছালেহনগরস্থ স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার অফিসের সামনে অভিযান চালিয়ে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ  বন্দর উপজেলার জিউধরা এলাকার সাহেব আলী ছেলে মাদক ব্যবসায়ী ফারুক (২৩) বন্দর জামাইপাড়া এলাকার মান্নান গাজী ছেলে আলমগীর হোসেন (২৫) শহরের খানপুর সরদারপাড়া এলাকার আব্দুর রব মিয়ার ছেলে হৃদয় (৩০) বন্দর হাফেজিবাগ এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে বিজয় (২২) বন্দর ঝউতলা এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম প্রাপ্ত (২০) একরামপুর সিএসডি গেইট এলাকার ফজলুল হক গাজী ছেলে হানিফ (৩০) বন্দর রেললাইন এলাকার আলমগীর মিয়ার ছেলে রাফি (২৯)।
এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক কাজী ফেরদৌসসহ সঙ্গীয় র্ফোস মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) রাত পৌনে ১টায় বন্দর থানার নবীগঞ্জ রেললাইনস্থ কালভাটের উপরে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিলসহ বন্দর কলাবাগ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে জোবায়ের (৩৮) ও নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে হৃদয় (৩২)কে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা র্দীঘ দিন ধরে বন্দরে উল্লেখিত স্থানে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...