নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   সিদীপের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
উদ্যোগ / সিদীপের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সিদীপের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। ৯-১৮ বছর বয়সী কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক মেধা বিকাশ,শরীর চর্চা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ ) এর সহযোগিতায় সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) কর্তৃক কৈশোর কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। কৈশোর কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মোট ৫ টি ইউনিয়নের (কলাগাছিয়া,বন্দর,মুছাপুর,ধামগড়,মদনপুর)

প্রত্যেকটি ওয়ার্ডে ১ টি কিশোর ক্লাব ও ১ টি কিশোরী ক্লাবের মাধ্যমে কিশোর কিশোরীদের নিয়ে সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামুলক কর্মকান্ড,সফ্ট স্কীল উন্নয়ন প্রশিক্ষণ ও অনুশীলন ( শুদ্ধ উচ্চারণ ও কবিতা আবৃত্তি / বক্তৃতা ইত্যাদি), নেতৃত্ব উন্নয়ন বিষয়ক কর্মকান্ড,ম্যারাথন দৌড়/সাইকেল রেলী,কৈশোর মেলা (স্বাস্থ্য ও অন্যান্য সচেতনতামুলক), ইনডোর ও আউটডোর ক্রিড়া প্রতিযোগিতার ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন,সাংস্কৃতিক কর্মকান্ডের আওতায় কবিতা লেখা/গল্প ও প্রবন্ধ রচনা/চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি /বক্তৃতা/নাটক/সংগীত ইত্যাদির ইউনিয়ন ও পর্যায়ক্রমে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এই কর্মসূচীর অংশ হিসেবে ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ং৷৷৷৷৷৷ ৷৷৷৷৷৷৷ ৷৷৷৷৷ ..

এই টুর্নামেন্টে মুছাপুর ইউনিয়নের সকল কিশোর ক্লাব অংশগ্রহণ করে।টুর্নামেন্ট শেষে ৮ নং ওয়ার্ড কিশোর ক্লাব ( মিনার বাড়ি) বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে এবং ১ নং ওয়ার্ড কিশোর ক্লাব (ফনকুল) রানারআপ দল হিসেবে নির্বাচিত হয়। উক্ত টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম সজল, মুছাপুর ইউনিয়নের সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব ফাহিম প্রধান।এছাড়াও সিদীপ নবীগঞ্জ শাখার অফিসারগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগন কৈশোর কর্মসূচির মাধ্যমে কিশোর কিশোরীদের মেধা বিকাশ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...