নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   নারায়ণগঞ্জ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব হারালেন শীতল চন্দ্র ফিরে পেলেন নিলুফা ইয়াসমিন
আদেশ / নারায়ণগঞ্জ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব হারালেন শীতল চন্দ্র ফিরে পেলেন নিলুফা ইয়াসমিন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক সমালোচিত ,দুর্নীতিবাজ শীতল চন্দ্র দে তার দায়িত্ব হারালেন। দায়িত্ব ফিরে পেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন।
বাংলাদেশ সুপ্রিমকোর্ট  এর বিজ্ঞ বিচারপতি এম ইনায়েতুর রহিম এর বেঞ্চে  পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ২৮০০ অব ২০২৩ দায়ের করা হয়।
রায়ে বলা হয়, নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর শিক্ষক কর্মচারীদের বেতন জেলা শিক্ষা কর্মকর্তা নারায়ণগঞ্জ ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।
এতে করে এ রায়ের ফলে জোরপূর্বক দখল করে রাখা প্রধান শিক্ষক পদ হারালেন শীতল চন্দ্র দে।
উল্লেখ্য এর আগে সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম উসমানের স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছিলেন শীতল চন্দ্র দে।
পরে এই ঘটনা জানাজানি হলে সংসদ সদস্য নাসিম ওসমানের পক্ষে মামলা দায়ের করা হয়। সেই মামলায় দীর্ঘদিন কারা ভোগ করেন শীতল চন্দ্র দে।
শীতল চন্দ্র দে নিজেকে অত্যন্ত প্রভাবশালী মনে করেন। তার চাকরির মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে গেলেও বিদ্যালয়ের গর্ভানিং বডির সদস্যদের ম্যানেজ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বহাল থেকে যান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিনকে বহিস্কার করতে অগ্রনী ভূমিকা পালন করেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম এর ও রায়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন তার দায়িত্ব ফিরে পাওয়ায় শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে ব্যাপক আনন্দের বন্যা বয়ে যায়।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...