নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   মানসিক চাপে বিশ্ববিদ্যালয়ের ৭৬ শতাংশ শিক্ষার্থী
মানসিক চাপে বিশ্ববিদ্যালয়ের ৭৬ শতাংশ শিক্ষার্থী
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

পড়াশোনা নিয়ে মানসিক চাপে আছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ৭৬ শতাংশ শিক্ষার্থী। করোনার সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনায় যে ঘাটতি হয়েছে, তা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন তারা।শনিবার (৮ অক্টোবর) আঁচল ফাউন্ডেশন আয়োজিত ‘মানসিক স্বাস্থ্যের ওপর অ্যাকাডেমিক চাপের প্রভাব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা’ শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছেজরিপে দেখা গেছে, ৭৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী করোনা মহামারি পরবর্তী সময়ে পড়াশোনার চাপের কারণে বিভিন্ন ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন। ৪৬ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে করোনার আগের তুলনায় পড়াশোনার প্রতি মনযোগ কমেছে। ১০ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী ঘন ঘন পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। পরীক্ষার সময়ের চেয়ে সিলেবাসের আধিক্য সমস্যায় পড়েছেন ১২ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী। ২০ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী স্বল্প সময়ে বড় কোর্স শেষ করার ফলে পড়া বুঝতে ব্যর্থ হচ্ছেন। ৬ দশমিক ৭১ শতাংশ পড়াশোনার চাপে পরিবারকে সময় দিতে পারছেন না।করোনার কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে ভয় ও উদ্বেগ বেড়েছে। ৫৭ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত ভয় ও উদ্বেগ তাদের জীবনকে প্রভাবিত করেছে। এছাড়া, ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্তির কারণে মানসিক সমস্যা বেড়েছে ৭০ দশমিক ৭৩ শিক্ষার্থীর। হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতার ফলে শিক্ষাজীবন প্রভাবিত হয়েছে ৪৭ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থীর।জরিপে অভিভাবকদের অযাচিত চাপের কথা জানিয়েছেন ৫৫ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী। অ্যাকাডেমিক পড়াশোনার চাপের কথা জানিয়েছেন ৭৭ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী। ৭৬ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার কথা।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ৬৩ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে সেশনজটের শিকার হয়েছেন বলে জরিপে জানা গেছে।২ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তারা আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আত্মহত্যার উপকরণ জোগাড় করেও শেষ মুহূর্তে পিছিয়ে আসার কথা জানিয়েছেন ৪ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী। করোনা-পরবর্তী সময়ে আত্মহত্যার করার কথা মাথায় এসেছে ৩৪ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থীর।জরিপে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৪৭ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬৪০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পুরুষ শিক্ষার্থী ৪৩.৯ শতাংশ ও নারী শিক্ষার্থী ৫৬.১ শতাংশ। শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন বিবেচনায় জরিপে মোট অংশগ্রহণকারীর মাঝে ৬৭.৬৮ শতাংশ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ের, ২৩. ৪১ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এবং ২.২৬ শতাংশ শিক্ষার্থী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...