নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   যৌতুকের জন্য নববধূকে কুপিয়ে জখম করল পাষণ্ড স্বামী
যৌতুক লোভী / যৌতুকের জন্য নববধূকে কুপিয়ে জখম করল পাষণ্ড স্বামী
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজার  হাতের মেহেদি মুছে যাওয়ার পূর্বেই যৌতুকের জন্য নববধূকে কুপিয়ে যখন করলো পাষণ্ড স্বামী।
এই অমানবিক ঘটনাটি ঘটেছে ৩০ শে অক্টোবর উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া এলাকায়। এ ঘটনায় নববধূর বাবা বাদী হয়ে সোমবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
ওই অভিযোগ সূত্রে জানা যায় দুই মাস পূর্বে উপজেলার কালাপাহাড়ি ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামের আসাব আলীর ছেলে আশিকুল(২৫)
এর সাথে রাধানগর গ্রামের আলাউদ্দিনের মেয়ে লামিয়া(১৮) এর বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের জন্য আলাউদ্দিন নগদ ২ লক্ষ টাকা, দুই ভরি স্বর্ণ এবং ১ লক্ষ টাকার ঘরের ফার্নিচার যৌতুক হিসেবে প্রদান করেন। বিয়ের কিছুদিন সুখের কাটলেও গত একমাস যাবত লামিয়ার স্বামী আশিকুল তার শাশুড়ি সাজেদা বেগম এবং শশুর আসাব আলী আরো দুই লক্ষ টাকা যৌতুক দেওয়ার জন্য নববধূ লামিয়ার উপর চাপ সৃষ্টি করে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে। ৩০ শে অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় স্বামী আশিকুল এবং শশুর, শাশুড়ি লামিয়াকে তার বাবার বাড়ি থেকে ২ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য বলে লামিয়া ওই টাকা দিতে অনিহা প্রকাশ করলে তারা তাকে মারতে শুরু করে এক পর্যায়ে স্বামী ধারালোদা দা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় স্বজোরে কোপ দিয়ে আহত করে ঘরের ভিতরে আটকে রাখে।
লামিয়ার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পেয়ে তার বাবা আলাউদ্দিন পরদিন রবিবার সকাল ১০ ঘটিকায় জামাতা আলাউদ্দিনের বাড়িতে গিয়ে লামিয়া কোথায় আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা তালবাহানা শুরু করে। এ সময় লামিয়ার বাবা ঘরের ভিতর থেকে লামিয়ার চিৎকারের আওয়াজ শুনতে পান তখন তিনি আশেপাশের লোকজনের সহায়তায় লামিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব  জানান ,অভিযোগটি কালাপাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...