নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   শিক্ষা   ইরাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী
ইরাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)- এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইরাব কর্তৃক প্রকাশিত এই প্রকাশনার এবারের বিষয় ছিল ‘চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের উচ্চশিক্ষা’।বুধবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রকাশনার মোড়ক উন্মোচন শেষে ডা. দীপু মনি বলেন, তৃতীয় শ্রেণির বাচ্চাদের থেকে কোডিংয়ের বই শুরু হয়ে গেছে। এখন থেকে বাচ্চারা খেলতে খেলতে শিখবে। রোবটিক্সের, আইটির ওপরে বাচ্চারা শিখবে। সেটা আসলেই কত ভালো কাজ করবে, তা বুঝতে আমি আমার এলাকার তিনটি প্রতিষ্ঠান দিয়ে পাইলটিং শুরু করেছি। সেটা শেষ হোক, তারপর দেখে বুঝে পরিকল্পনা গ্রহণ করবো।শিক্ষামন্ত্রী বলেন, নতুন এমপিওর আপিলের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে। এর কার্যক্রম শেষ হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসীম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসাইন।প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরাবের উপদেষ্টা সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও শরীফুল আলম সুমন, অনুষ্ঠানে ইরাবের সিনিয়র সদস্য ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক মাসউদুল হক। এ ছাড়াও আরও ছিলেন ইরাব সহ-সভাপতি এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, দপ্তর ও প্রচার সম্পাদক আসিফ কাজল প্রমুখ।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...