নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   রাজনীতি   আমি এমপি না হলে কিছু হবে না, শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে – শামীম ওসমান
প্রতিষ্ঠাবার্ষিকী / আমি এমপি না হলে কিছু হবে না, শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে – শামীম ওসমান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, ওরা আবারও ষড়যন্ত্র করছে। এবার নির্বাচন নিয়ে নয়। জাতির পিতার কণ্যা বলেছেন যে, উন্নয়ন নাকি অপরাধ হয়েছে। তাই থামিয়ে দিতে চাচ্ছে। পৃথিবীর এতো মন্দা থাকা অবস্থায়ও ২০৪১ সালের মধ্যে টপ ১০ টা দেশের মধ্যে যাবো। জাতীয় শ্রমিক লীগ এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান আরও বলেন, এতো তেলবাজ, এতো নাটকবাজ চলে এসেছে আর ভালো লাগে না। আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না এলে দেশ ধ্বংস হয়ে যাবে। এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না, আমি সব খবর পাই। আমি জানি ওরা কোন দিক দিয়ে এগোচ্ছে আর ওরাও জানে আমি কোনো দিক দিয়ে এগোচ্ছি। ফুল গাছ লাগালে ফুল পাবেন, ফল গাছ লাগালে ফল পাবেন, কাটা গাছ লাগালে কাটা পাবেন। শেখ হাসিনা এখন দেশের সম্পদ তাকে দরকার। তিনি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। নতুন প্রজন্মের লাভ হবে।

শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, সংগঠনটা গুছান। হাইব্রিড নিয়েন না, সিএস, আরএস দেখে নিয়েন। যোগ্যদের মূল্যায়িত করুন। কম নেতা দিয়ে সাজান, কিন্তু ভালো মতো সাজান।


জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক আব্দুল কাদির’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও চেয়ারম্যান জেলা পরিষদ নারায়ণগঞ্জ বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক নিপু।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।আরও বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ হুমায়ুন, মোঃ মোসলে উদ্দিন জীবন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...