নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সভা / বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। রবিবার ( ৩০ আগষ্ট ) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির ভবনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সিটি করপোরেশন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ১লা সেপ্টেম্বর আমাদের যে প্রতিষ্ঠাবার্ষিকী, আমরা সবাই বিএনপিকে মনে-প্রাণে ভালোবাসি। আমরা জিয়াউর রহমানকে মনে-প্রাণে ভালোবাসি। আমরা জিয়াউর রহমানের আদর্শ, নীতি-নৈতিকতা, তার সরলতা এবং তার সততাকে আমরা বুকে ধারণ করবো এবং যাতে করে আমাদের দলের সম্পর্কে কিছু গুপ্ত সংগঠন আমাদের বিভিন্ন ধরনের ক্লেইম দিচ্ছে, সেই ক্লেইমগুলি যাতে দিতে না পারে সেটার ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন।

তিনি আরো বলেন, আপনারা আগামী পরশু ১লা সেপ্টেম্বর হুশিয়ারী সমিতির সামনে আমাদের সকল ইউনিট প্রতিটি থানা, প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং প্রতিটি অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ মিছিল নিয়ে আমরা অংশগ্রহণ করবো। আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। যদি ঐক্য না থাকে তাইলে কিন্তু এই গুপ্ত সংগঠনগুলো আপনার সুযোগ নিবে।

আপনারা দেখেছেন যে, আমাদের নেতা জনাব তারেক রহমান যে সকল ভালো ভালো কাজগুলি শুরু করেছে, এটার প্রতি এই বাংলাদেশের মানুষের কিন্তু অনেক আস্থা এবং তারেক রহমানকে তারা প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। অথচ এই সরকার কে, জনাব তারেক রহমানকে বিতর্কিত করার জন্য আপনার বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. হুমায়ুন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...