নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
ঝটিকা মিছিল / বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের দোসররা বেশ সক্রিয় হয়ে উঠেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে নাসিম ওসমানের ছবি সম্মিলিত ব্যানার নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে।

পরে ঝটিকা মিছিলটি বুরুন্দী সড়ক প্রদক্ষিন করে সমাপ্ত করা হয়।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, সাধারণ জনগনের মাঝে আতংক বিরাজ করার জন্য বন্দরে ৩০/৩৫ জন নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে মাক্স পরে সাবেক এমপি নাসিম ওসমানের ছবি সম্মিলিত ব্যানার নিয়ে ৩/৪ মিনিটের একটি ঝটিকা মিছিল করে।

পরে ঝটিকা মিছিলের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় ফ্যাসিস্ট দোসর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীা পুলিশি উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়ানোর জন্য দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ফ্যাসিস্টের আস্তনা বন্দরে থাকবে না। তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...