নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   কাঁচপুরের সমাবেশ সফল করতে সোহাগ রনি’র শো-ডাউন
শোডাউন / কাঁচপুরের সমাবেশ সফল করতে সোহাগ রনি’র শো-ডাউন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

সোনারগাঁ প্রতিনিধিঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কাঁচপুরের শান্তি ও উন্নয়ন সমাবেশকে সাফল্য মন্ডিত করতে সোনারগাঁ উপজেলা সাধারণ সম্পাদক কায়সার হাসনাতে নেতৃত্বে ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি’র উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে তাক লাগানো শো-ডাউন দিয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর)সমাবেশের আগ মুহুর্তে সোহাগ রনি শেখ হাসিনা ও কায়সার হাসনাতের ছবি সম্বলিত টি-শার্ট পরিহিত কয়েক হাজার নেতাকর্মীদের হাতে ব্যানার ফেস্টুন ও প্রেকার্ড নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন।

এসময় সোহাগ রনি বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কাঁচপুরের সমাবেশকে সফল করতে সাবেক এমপি কায়সার হাসনাতের নেতৃত্বে আজকের সমাবেশ স্মরণকারের সেরা সমাবেশ হবে। সমাবেশে লাখ মানুষের সমাবেশ ঘটবে। সে লক্ষে আমরা কাজ করেছি। সাবেক এমপি কায়সার হাসনাত সমাবেশ সফল করতে অনেক কাজ করেছেন আমরা তার নির্দেশনা মোতাবেক কাজ করে আজকের জনসভাকে জনসমুদ্রে রূপান্তিত করবো ইনশাল্লাহ। শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি,

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ঢাকা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মঈনুল হাসান নিখিল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...