নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   মহাসড়কে ফুটপাতের চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা
চাঁদাবাজি কান্ড / মহাসড়কে ফুটপাতের চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে ফুটপাতের চাঁদা না দেওয়ায় সুমন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা। সুমন ভায়েলা মধ্যপাড়া এলাকার আবু তালেবের ছেলে। এ ঘটনায় জখমকৃত ব্যবসায়ী হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,  ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফাঁড়ির সামনে বসানো হয়েছে প্রায় হাজার খানেক দোকান। ফুটপাতের প্রতিটি দোকান থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দাবী করে আসছিলো হামলাকারীরা।
টাকা না দেয়ায় গত ১৫ অক্টোবর রবিবার দুপুর একটায় ২০-২৫ জনের একটি দল ফুটপাতে এসে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলতে শুরু করে। এসময় ব্যবসায়ীরা তাদের দাবি কৃত টাকা না দেওয়ায়  অতর্কিতভাবে ব্যবসায়ীদের পরে হামলা চালায়। এ সময় ফুটপাত ব্যবসায়ী সুমনকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে এবং রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এই ঘটনায় সুমন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত কারীরা হলেন-  ভুলতা ইউনিয়ন পাচাইখা এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে ইমন ওরফে ইমু, মৃত কবিরের ছেলে রাশেদ আবিদ এর ছেলে নাইম, ডরগাও এলাকার আসাদের ছেলে রিয়াদ,
মিয়াবাড়ী এলাকার খলিল মুক্তারের ছেলে ফাহিম ভায়েলা এলাকার মতিন এর ছেলে আশিক এছাড়াও অজ্ঞাত ২০-২৫ জন। হামলা কারিরা সুমনের কাছ থেকে নগদ ১২,০০০ টাকা ও একটি ২০ হাজার টাকা মূল্যের মোবাইল সেট ছিনিয়ে নেয়। যাওয়ার সময় এক নাম্বার আসামি ইমন ওয়াফে ইমু পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে আতংক সৃষ্টি করে এবং টাকা না দিলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
পরে ভুলতা ফাঁড়ির পুলিশ আসার পর পরিস্থিতি শান্ত হয়। এলাকাবাসী জানায় মহাসড়কে বসানো কাঁচামাল ও ফুটপাতের ব্যবসায়ী তুলে না দিলে যে কোন সময় বড় ধরনের ধাঙ্গাহাঙ্গামার ঘটনা ঘটতে পারে এমনকি প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশংকা করে তারা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...