নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   লীড নিউজ   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সেন্টুর প্রতি শ্রদ্ধা | জানাযার নামাজ অনুষ্ঠিত 
ফটো সাংবাদিকের প্রয়ান / নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সেন্টুর প্রতি শ্রদ্ধা | জানাযার নামাজ অনুষ্ঠিত 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু’র জানাযার নামাজ গতকাল বৃহষ্পতিবার বাদ জোহর মরহুমের ২নং বাবুরাইলস্থ বায়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে মরহুমের মরদেহ নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়। এ সময় জানাযায় অংশ নেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য আফজাল হোসেন পন্টি,
মোস্তফা করিম, স্থায়ী সদস্য নাহিদ আজাদ, শফিউদ্দিন বিটু, রফিকুল ইসলাম রফিক, ইউসুফ আলী এটম, মো: খালিদ হাসান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামলসহ অসংখ্য গণ্যমান্য ব্যাক্তিগণ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নেতৃবৃন্দ মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
গত ২১ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) সন্ধ্যায় ইটালিতে মস্তিষ্কের রক্তক্ষরন জনিত কারণে ইন্তেকাল করেছেন মতিউর রহমান সেন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য তাঁর একমাত্র পুত্র মোহাম¥দ সিয়াম রহমান গত ২৩ মার্চ নারায়ণগঞ্জের ২নং বাবুরাইলস্থ নিজ বাসভবনে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারা যান। মৃত্যুকালে পরিবারে তাঁর স্ত্রী, আত্বীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...