নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে এক ব্যক্তির মৃত্যু | দুই পুলিশ সদস্য অবরুদ্ধ
অবরুদ্ধ / সোনারগাঁয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে এক ব্যক্তির মৃত্যু | দুই পুলিশ সদস্য অবরুদ্ধ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসামী ধরতে গিয়ে পুলিশি নির্যাতনে নূরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে সোমবার ৬ নভেম্বর বিকেলে এ ঘটনায় পুলিশের দুই সদস্যকে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে উর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে ওই পুলিশ সদস্যদের অবরুদ্ধ থেকে উদ্ধার করে। নিহতের ছোট মেয়ে মিথিলা আক্তার জানান, তার বাবা একজন পোলট্রি ব্যবসায়ী। গত তিন বছর আগে ওপেন হার্ট সার্জারী হওয়ায় সে বেকার হয়ে পড়ে। কোন ভাই না থাকায় তারা পাঁচ বোন বাবা মায়ের সংসার চালায়।

আজ বিকেলে তালতলা পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াস আহমেদ ও আরও এক পুলিশ সদস্য সাদা পোশাকে ঘরে প্রবেশ করে। তার বাবাকে হাতকড়া পড়ায় ও একটি ঘরে অবরুদ্ধ করে। এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়, এ সময়ে তাকে কিলঘুষি মেরে টাকা দাবি করে আর তা দিলে চলমান নাশকতা মামলায় জড়ানো হবে বলে হুমকি দেয়। পরে ৫০ হাজার টাকা দেয়। পরে ঘরের দরজা খুললে তার বাবাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত করে ঘোষণা করে চিকিৎসক। পরিবারের সদস্যদের দাবি, পুলিশের নির্যাতনে তার বাবা মারা গেছেন।

ক্যামেরার সামনে কথা না বললেও নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল ) শেখ বিল্লাল হোসেন বলেন, নূরুল ইসলামের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...