নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁওয়ে ব্যাবসায়ী নিহতের ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্য প্রত্যাহার
অপমৃত্যু মামলা করেছে পরিবার / সোনারগাঁওয়ে ব্যাবসায়ী নিহতের ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্য প্রত্যাহার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জে সোনারগাঁও পুলিশের নির্যাতনে পোল্ট্রি ব্যাবসায়ী নিহত ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ চাউলাউ মারমা জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের কারো প্রতি কোন অভিযোগ নেই বলে থানায় একটি লিখিত দেওয়া হয়েছে। আর ঘটনাস্থলে যাওয়া তিন পুলিশ কর্মকর্তাকে নিয়ে পত্রিকায় নানা রকম সংবাদ প্রচার হওয়ায় তাদের তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিহত নুরুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি।
তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাকে সামাজিক কবরস্থানে দাফন হয়।
এ ঘটনায় সোনারগাঁ থানায় নিহতের জামাতা জাহিদুল ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়া তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
নিহত নুরুল ইসলামের মেয়ে শিল্পী আক্তার ও মিথিলা মঙ্গলবার বিকেলে জানান, তাদের বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কারো বিরুদ্ধে তাদের কোনো প্রকার অভিযোগ নেই। এ বিষয়টি মীমাংসা হয়ে গেছে। এ বিষয়ে তারা কথা বলতে চান না।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাড়িতে যাওয়া তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানা ধরনের অভিযোগ ওঠার কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত নুরুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...