নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ১০ বিঘা জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
অভিযান / ১০ বিঘা জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো হান্ডিমার্কেট এলাকায় বেদখল হয়ে যাওয়া সরকারি ১০ বিঘা জমি উদ্ধারে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গতকাল ৮  নভেম্বর বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিমন সরকার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  অভিযানে ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয় দখলকৃত জমির বাউন্ডারী দেয়ালের অনেকাংশ। পরে কারখানা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে দখলকৃত জমিতে থাকা বিভিন্ন স্থাপনা ও মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার জন্য এনডিই কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন ওই নির্বাহী ম্যাজিষ্ট্রট। অন্যথায় সাতদিন পর পুনরায় এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে।

পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার শেখ এনামুল হক বলেন, দীর্ঘ দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের অধীনের নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্পের খালসহ হাটাবো হান্ডিমার্কেট এলাকার প্রায় ১০ বিঘা জমি অবৈধভাবে দখল করে নেয় এনডিই রেডিমিক্স কনক্রিট নামক একটি প্রতিষ্ঠান। জানা যায় সেখানে তারা তাদের ১১ নম্বর ইউনিট কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বারবার নোটিশ  দেয়ার পরও  প্রতিষ্ঠানটি জমির দখল ছাড়েনি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...