নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   সরকার ত্বকীর ঘাতকদের নিরাপত্তা দিয়ে দেশে দুর্বিত্তায়ন প্রতিষ্ঠা করেছে – রফিউর রাব্বি
বিচারহীনতা / সরকার ত্বকীর ঘাতকদের নিরাপত্তা দিয়ে দেশে দুর্বিত্তায়ন প্রতিষ্ঠা করেছে – রফিউর রাব্বি
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ত্বকী হত্যার বিচারহীনতার প্রতিবাদে ১২৮ মাসে আলোক প্রজ্বালন কর্মসূচী পালনের সময় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন,
সরকার ত্বকীর ঘাতকদের নিরাপত্তা দানের মধ্যদিয়ে দেশে সামাজিক ও রাজনৈতিক দুর্বিত্তায়ন প্রতিষ্ঠা করেছে। সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, জনগণের সাংবিধানি মৌলিক অধিকারকে ভূলুন্ঠিত করেছে, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, জনগনের ভোটাধিকার ও বাক-স্বাধীনতাকে ধ্বংস করেছে।  সরকার নারায়ণগঞ্জসহ সারা দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এই মাফিয়াতন্ত্রের মাধ্যমে আগামী নির্বাচনের বৈতরনী পার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১২৮ মাস উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্জালন কর্মসূচিতে তিনি এসব তথা বলেন।
তিনি আরও বলেন, ত্বকী হত্যার এগার বছর হতে চলল অথচ তৈরী হয়ে থাকা অভিযোগপত্রটি আদালতে পেশ করা হলো না। তিনি বলেন, আগামী নির্বাচনে মানুষ বিচারহীনতার বিরুদ্ধে ভোট দেবে, গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, ভাত ও ভোটের অধিকারের পক্ষে ভোট দিবে।  খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম বলেন, প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে ত্বকীর ঘাতকদের পক্ষ নিয়েছেন। ঘাতক ওসমান পরিবার নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে। এই মাফিয়ারা সরকারের, প্রশাসনের প্রশ্রয়ে নারায়ণগঞ্জ দাপিযে বেড়ায়।
সংগঠনের সভাপতি এড. জিয়াউর ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রথীন চক্রবর্তী, মন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বাসদের জেলা সংগঠক এস.এম কাদির, সাংস্কৃতিক জোটের সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৬৪ ধারায় নাম আসার পরেও তাকে গ্রেপ্তার করা হয় না এমনি উদাহরণ ত্বকী হত্যার ক্ষেত্রে ছাড়া আর কোথাও নেই।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবেন। কিন্তু সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...