নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে প্রতারক জয়নাল উধাও
লাখ টাকা / ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে প্রতারক জয়নাল উধাও
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরের লক্ষণখোলার ব্যবসায়ীর ৪ লাখ টাকা ও চেক বই নিয়ে পালিয়ে যাওয়া প্রতারক জয়নালকে ৭দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ব্যসায়ীর সর্বস্ব নিয়ে যাওয়ায় ব্যবসায়ী আমিনুল হক পথে বসার উপক্রম হয়ে পড়েছে। থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তিনি।

জানা গেছে, বন্দরের লক্ষণখোলা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আমিনুল হকের সাথে ব্যবসায়ীক পার্টনার হিসাবে ব্যবসা করে আসছেন ফতুল্লার খোরশেদ আলম ও প্রতারক জয়নাল আবেদীন। গত ৬ নভেম্বর সকালে মাল কিনে দেয়ার কথা বলে প্রতারক জয়নাল ব্যবসায়ী আমিনুল ও খোরশেদকে নিয়ে নরসিংদীর বাধকদী বাজারে যায়। সেখানে গিয়ে আমিনুলের নগদ ৪ লাখ ও খোরশেদের ৭ লাখ এবং আমিনুলের চেক বই তার কাছে নিয়ে রাখে। সে আমিনুল ও খোরশেদকে খাবার হোটেলে বসিয়ে মাল দেখে আসার কথা বলে চলে যায়।

এর পর থেকে সে টাকা ও চেক বই নিয়ে পলাতক থাকে। এ বিষয়ে প্রতারক জয়নালের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে পর দিন মাধবদী থানায় অভিযোদ দায়ের করা হয়। কিন্তু ৭ দিনেও পুলিশ এর কোন প্রতিকার করেনি। এখন সে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে টাকা ফেরত পাওয়ার আমায়। এ ব্যপারে মাধবদী থানার দারো সোহাগের মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিভ করেনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...