নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   খেলাধূলা মানুষের চারিত্রিক পরিবর্তন আনে – আনোয়ার | ভাল কাজ করেন পাশে আছি – উজ্জল 
ডিগবল টুর্নামেন্ট ফাইনাল খেলা / খেলাধূলা মানুষের চারিত্রিক পরিবর্তন আনে – আনোয়ার | ভাল কাজ করেন পাশে আছি – উজ্জল 
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, খেলাধূলা মানুষের চারিত্রিক পরিবর্তন আনার পাশাপাশি মাদক থেকে রক্ষা করে সুস্বাস্থ্যবান রাখে। এজন্য বিশ্বের মানচিত্রে খেলাধূলায় বাংলাদেশের গৌরব তুলে ধরতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আজ পাড়া মহল্লায় অঞ্চলে অঞ্চলে মাদকে ছেয়ে গেছে। নতুন প্রজম্মকে মাদক থেকে রক্ষা করতে খেলাধূলার আয়োজন বেশি করে করতে হবে। শুক্রবার সন্ধ্যায় শহরের পশ্চিম দেওভোগ এলাকায় আলী আহম্মদ চুনকা বিদ্যালয় মাঠে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ডিগবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হ্যাট্রিক বয়েজের আয়েজনে এ টুর্নামেন্টে পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক ও বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহম্মদ আলী রেজা উজ্জল বলেন, যার এমন একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। সমাজে ভাল কাজগুলো করেন। আমরা বঙ্গসাথী ক্লাব আপনাদের পাশে থাকবো। মাদকের গ্রাসে তরুন প্রজন্ম বিপথে দাবিত হচ্ছে। খেলাধূলার মাধ্যমে তাদের রক্ষা করতে হবে।
টুর্নামেন্টে ফাইনাল খেলায়  মরহুম বশিরউদ্দিন স্মৃতি দল ১-০ গোলে মরহুম সিয়াম স্মৃতি সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় ১ গোল করেন খেলোয়ার রিফাত। তিনি শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন। এ টুর্নামেন্টে ২৪ টি দল অংশ নেয়।
কেরাম ফাইনাল খেলায় বর্ষন পাপ্পু জুটি মাহিন জনি জুটি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্ণামেন্ট কমিটি বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব
সাবেক জাতীয় ফুটবলার  মোঃ জাকির হোসেন, বঙ্গসাথী ক্লাবের সহ – সভাপতি আব্দুর রব রনি , বঙ্গসাথী ক্লাবের সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল , এসময়  হ্যাট্রিক বয়েজের আহ্বায়ক আহসান স্বচ্ছ  উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...